মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ০৩ ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা: জরিমানা ও সিলগালা

উচ্চকন্ঠ   02-Sep-2025   60

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভাধীন তিনটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা এবং একটি হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম সিলগালা করা হয়।
রবিবার বিকালে পরিচালিত এ মোবাইল কোর্টে সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতালকে ৫ হাজার টাকা এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

অবশেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রনি সহ যুবদল নেতাদের নামে অপহরণ ও চাঁদাবাজীর মামলা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বারোবাজারের চাঞ্চল্যকর চাঁদাবাজী, অপহরণ...

Photo

চট্টগ্রামে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

এফএনএস: চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় একজন...

Photo

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

এফএনএস: রাজধানীতে কৌশলে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া...

Photo

ঝিনাইদহে পুলিশের বিশেষ কল্যাণ সভা, উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি

ঝিনাইদহ প্রতিনিধি: খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত