বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

উচ্চকন্ঠ   07-Jul-2025   61

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুরা।বন্ধুরা ছাড়াও মানববন্ধনে অংশ গ্রহন করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।সোমবার সকাল ১১ টায় ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সুদীপ আত্মহত্যা করেনি তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোট বেলায় সুদীপের "মা" মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সুদীপ এমনভাবে আত্মহত্যা করবে আমরা সেটি মানতে পারছি না। সুদীপ যদি আত্মহত্যা করবে তাহলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা না। তার পরিবারের সদস্যরা শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলো। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন করতে সকল প্রকার চেষ্টা ও তদবির চালিয়েছে তারা। শেষকৃত্য অনুষ্ঠানের সময় শ্মশান ঘাটে পরিবারের কাউকেই পাওয়া যায়নি।
সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার পর থেকেই পলাতক রয়েছে সৎ ভাই শিলন। হত্যা না হলে শিলন পালাবে কেন। আমরা সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন অফিসে স্বারকলিপি প্রদান করবেন তারা।

office@ukantho.com


Photo

আত্রাই নদীর পাড়ে অবৈধ মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট, ট্রাক্টর জব্দ

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের...

Photo

লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফয়জুল করিম

এফএনএস:বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী...

Photo

আমরা বাংলাদেশের পক্ষে, কোন দলের পক্ষে নই: মাহমুদুর রহমান

এফএনএস: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসনের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত