শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

উচ্চকন্ঠ   20-Jul-2025   71

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টু।
মিছিলের সভাপতিত্ব করেন রাখালগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকো, পৌর বিএনপির সদস্য মিরু খাঁ, পৌর বিএনপির অন্যতম নেতা প্রভাষক আশরাফুল ইসলাম মিঠু।
এছাড়াও কর্মসূচিতে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফা দাবির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরেন।
নেতৃবৃন্দ সরকারের দমননীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দেশের চলমান সংকট মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: উপদেষ্টা আসিফ নজরুল

এফএনএস: দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা...

Photo

সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে...

Photo

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত