মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

উচ্চকন্ঠ   30-Mar-2026   85

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে উপজেলার মালিয়াট ইউনিয়নের পারক্ষিদ্দা গ্রামে একটি বেগুন ক্ষেতে পাওয়া গেছে অস্বাভাবিক বড় আকারের একটি শিলাখণ্ড, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় তীব্র শিলাবৃষ্টি হয়। এতে বোরো ধান, বেগুন, পটল, টমেটোসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষক ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন জানান, শিলাবৃষ্টির পরদিন সোমবার সকালে তিনি তাদের বেগুন ক্ষেত দেখতে যান। এ সময় তিনি দেখতে পান, পাখির হাত থেকে ফসল রক্ষার জন্য ক্ষেতের ওপর টাঙানো নাইলনের জালের ওপর একটি বড় শিলাখণ্ড জমাট বেঁধে রয়েছে।
তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যার শিলাবৃষ্টিতে আমাদের এলাকার অনেক ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষেত দেখতে গিয়ে এই বড় শিলাখণ্ডটি চোখে পড়ে। পরে সেটি বাড়িতে নিয়ে আসলে এলাকার বিভিন্ন বয়সী মানুষ তা দেখতে ভিড় করেন।
স্থানীয়রা জানান, এত বড় আকারের শিলাখণ্ড আগে কখনও দেখেননি তারা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের এমন শিলাবৃষ্টি কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

office@ukantho.com


Photo

নড়াইলে পিতার ঘোড়ার-গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু পুত্র নিহত

আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

ঝিনাইদহের বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক ইদ্রিস আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের...

Photo

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত...

Photo

সিলেটে নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

এফএনএস: বিস্কুট কিনতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ চার বছরের শিশু ফাহিমা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত