বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৩২ নম্বরে হাড়গোড় মিলেছে: পুলিশ

উচ্চকন্ঠ   10-Feb-2025   54

Photo

এফএনএস: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতোমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি। গতকাল সোমবার সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল ৮টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ। তিনি বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে গেছেন। পরে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনও প্রাণীর। এ প্রসঙ্গে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল গতকাল সোমবার সকালে গিয়েছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন। এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। এর আগে গত রোববার ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পানি সেচ শেষে সেখানে কিছুই পায়নি বলে জানায় তারা।

office@ukantho.com


Photo

এই সময়-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি মিথ্যা ও মনগড়া: বিএনপি

এফএনএস: ভারতের সংবাদমাধ্যম এই সময়- এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা...

Photo

ভোলায় নারীকে প্রকাশ্যে হেনস্তা: গ্রেপ্তার ৫

এফএনএস: ভোলার বোরহানউদ্দিনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে...

Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ০৫ জন, বাড়ি-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর...

Photo

ঝিনাইদহে আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত