বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই সনদের খসড়া শুধু হতাশাজনক নয়, বিপজ্জনকও: ডা. তাহের

উচ্চকন্ঠ   30-Jul-2025   51

Photo

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের খসড়া একেবারেই অসম্পূর্ণ। এটি শুধু হতাশাজনক নয়, বিপজ্জনকও বটে। কারণ সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই। তাই অচিরেই আমরা নিজেরাও একটি ড্রাফট জমা দেবো। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. তাহের বলেন, কমিশন নিজেও এ খসড়ার বিভিন্ন অসঙ্গতি স্বীকার করেছে এবং তারা তা সংশোধন করবে বলে জানিয়েছে। তিনি বলেন, জুলাই সনদের সর্বসম্মত সিদ্ধান্তগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ডা. তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনও দলের দ্বিমত নেই। তবে পদ্ধতিগত মতভিন্নতা আছে। প্রস্তাব অনুযায়ী পাঁচজনের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, প্রধানবিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের দ্বিতীয় বিরোধী দলীয় নেতা থাকবেন। প্রথমে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলে ভালো। না হলে ৫ জনের সাথে আরও দুইজন বিচারপতিকে সংযুক্ত করতে হবে। এর মধ্যে এক-চতুর্থাংশের মতামতে হবে। কিন্তু বিএনপি এটি মানতে চায়নি। তারা সর্বশেষ অপশন হিসেবে সংসদে সিদ্ধান্ত নিতে চায়। আমরা বলেছি, এখানেই সিদ্ধান্ত নিতে হবে, বলেন ডা. তাহের।

office@ukantho.com


Photo

গাইবান্ধায় যুবকের মুখ বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মহাসড়কের পাশে আবর্জনার স্তূপের...

Photo

জয়পুরহাটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

এফএনএস: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার...

Photo

ঝিনাইদহে ঢালাই চলাকালীন ধ্বসে পড়ল ব্রিজের একাংশ: নিম্নমানের কাজের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের...

Photo

মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: মাদারীপুরের শিবচরে এটি ব্রিজসংলগ্ন জঙ্গলের পাশ থেকে কামরুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত