মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাইবান্ধায় যুবকের মুখ বাঁধা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   18-Mar-2025   60

Photo

এফএনএস: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মহাসড়কের পাশে আবর্জনার স্তূপের নিচ থেকে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, সকালে মহেশপুর এলাকায় মহাসড়কের পাশে আবর্জনার নিচে মুখে কাপড় বাঁধা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের মুখ-মাথার একদিকে থেতলানো ছিল। তিনি আরও জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সিআইডির সহায়তা চাওয়া হয়েছে। রংপুর থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে।

office@ukantho.com


Photo

অশান্তির দিন শেষ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন খসরু

এফএনএস: বাংলাদেশে শান্তি এবং সহনশীলতার পক্ষে শক্তিশালী বার্তা দিলেন...

Photo

দেশে ফিরে দাদুর পাশে থাকতে চাই: ফেসবুকে প্রথম পোস্টে জাইমা রহমান

এফএনএস: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে...

Photo

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

এফএনএস: মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

Photo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে গুরুতর আহত, এলাকায় শোকের ছায়া

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত