মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উচ্চকন্ঠ   01-Dec-2025   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর মধ্যদিয়ে ঝিনাইদহে আত্মপ্রকাশ ঘটলো সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ ঝিনাইদাহ জেলা শাখার। রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের শ্রমজীবি, সিনিয়র সিটিজেন, নাইট গার্ড, রিক্সা চালকদের মাঝে ও সোমাবার সকালে হরিণাকুন্ডুর হরিশপুরের ভিক উদ্দিন-সারা খাতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, নির্বাহী সদস্য মোঃ হাসানুর রহমান, খুরশিদ সাকলাইন কাব্য, তাজিম আহম্মেদ ও মোঃ আজমুল হুসাইন জনি। এছাড়া উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, সহকারী অধ্যাপক ড. রমজান আলী, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির সত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু, প্রভাষক মতিয়ার রহমান, জীবন রহমান প্রমূখ। বিতরণ কালে প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন শিক্ষিত বেকার যুবকদের কমপিউটারের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কাজ করে অত্মকর্মসংস্থান করা যেমন আমাদের প্রধান লক্ষ্য তেমনি আমাদের এই অর্জিত আয় থেকে অসহায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানোও আমাদের লক্ষ্য।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠানে পড়েছিলো জামাতার লাশ

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির লাশ...

Photo

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

এফএনএস: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত...

Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের...

Photo

যশোরে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

এফএনএস: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত