শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার

উচ্চকন্ঠ   12-Jul-2026   54

Photo

এফএনএস: শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে কুমিল্লায় এক শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর, গত শনিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ওই স্কুলের ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এর ১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

office@ukantho.com


Photo

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক আটক

এফএনএস: টাঙ্গাইলের বাসাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ...

Photo

শৈলকুপায় একশটি কার্ডের টিসিবি পণ্য জোর করে নিয়ে গেলেন যুবদল নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কার্ড...

Photo

কালীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,...

Photo

জ্বীন সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে কালীগঞ্জের একতারপুর গ্রামবাসী

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের একতারপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত