মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক আটক

উচ্চকন্ঠ   17-Apr-2025   65

Photo

এফএনএস: টাঙ্গাইলের বাসাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল মিয়া নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার রাতে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে অভিযুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত ফয়সাল মিয়া জেলার মির্জাপুর উপজেলার আব্দুল কাদের মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকালে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলযোগে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকার একটির মাদ্রাসার পেছনে নিয়ে যায় ফয়সাল মিয়া। সেখানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই ছাত্রী বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেছে। গত বুধবার দুপুরের দিকে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর বিশেষ...

Photo

সাবেক ডিবিপ্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ

এফএনএস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন...

Photo

আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশের রাজনৈতিক নেতাকর্মীদের...

Photo

স্থানীয় সরকার নির্বাচনে আগাম প্রস্তুতি জামায়াতের, স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থী ঘোষনা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: এখনো স্থানীয় সরকারের অধিন উপজেলা, পৌরসভা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত