সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১, মোট ২৮৬৫

উচ্চকন্ঠ   12-Feb-2025   59

Photo

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন। গত চার দিনে এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ২৮৬৫ জন। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গত মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ রাইফেল (পুলিশের কাছ থেকে লুটকৃত অস্ত্র), দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ৬টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, লোহার দুটি পাইপ, একটি কাটার এবং তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান শুরু হয়।

office@ukantho.com


Photo

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ...

Photo

মেহেরপুরে হাতবোমা ও কাফনের কাপড় রেখে চাঁদা দাবি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও আতঙ্ক ছড়িয়েছে হাতবোমা, কাফনের...

Photo

সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেলো: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

Photo

মহেশপুরে মানহানির অভিযোগ এনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে আইনি পদক্ষেপের ঘোষণা সমন্বয়কের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে প্রকাশিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত