রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

উচ্চকন্ঠ   13-Jun-2025   69

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গাজীর বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে বের হয়ে পান্তাডাঙ্গা মাদ্রাসা ঘুরে আবার গাজীর বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে প্রায় ২ শতাধিক নারীসহ দেড় সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফ হোসেন, সাইদুজ্জামান, আব্দুল খালেক ও রাজ্জাক মোল্লার স্ত্রীসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি একদমই সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে। দল একপক্ষীয় তদন্ত করে নুরুল ইসলামের মতো বর্ষিয়ান নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। নুরুল ইসলাম এই সংঘর্ষের সাথে কোনরকমই জড়িত নয়। দ্রুত পুনরায় তদন্ত করে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ১ জুন উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক। এরপর গত ১২ জুন কালীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত ও বিএনপি নেতা নুরুল ইসলাম ও আশরাফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।

office@ukantho.com


Photo

জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও জুলাইয়ের চেতনাকে সমুজ্জ্বল...

Photo

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

Photo

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস...

Photo

কোথাও নারীদের নিরাপত্তা নেই: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত