রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান

উচ্চকন্ঠ   29-May-2025   58

Photo

এফএনএস: আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহŸান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের ইনটেশন সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। তবে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। এ সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি। ফলে রাষ্ট্র ও রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ড অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। ব্যাবসায়িক সংগঠনগুলো বলছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের উপক্রম এমন অনেক। তারা সরকারের কাছে তা তুলের ধরার সুযোগ পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে যোগাযোগ নেই অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সারাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল দিয়ে সব সমস্যার সমাধান যদি করা যেত, তবে রাজনীতির প্রয়োজন হতো না।

office@ukantho.com


Photo

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন: প্রেস সচিব

এফএনএস: পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন করা...

Photo

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ায় আতিকুর রহমান মন্ডল সাগর (৩২) নামের স্বেচ্ছাসেবক দলের...

Photo

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছেন...

Photo

ঝিনাইদহ জেলা বিএনপি সংবাদ সম্মেলন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত