রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেত্রী মুর্শিদা জামাল বেল্টুর মহিলা দলের সাথে মত বিনিময়

উচ্চকন্ঠ   11-Oct-2025   89

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ তফা বাস্তবায়ন, আগামী জাতীয় নির্বাচনের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর গ্রামে মহিলা দলের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ অক্টোবর) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের আগামী দিনের বিএনপি'র কান্ডারী, কালীগঞ্জের সাড়ে তিন লক্ষ মানুষের উন্নয়নের কারিগর, মাটি ও মানুষের নেত্রী, চার চার বারের সাবেক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু মহোদয়ের সহধর্মিনী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মুর্শিদা জামান বেল্টু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কালীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম সংগঠক, অন্যতম নেতা সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, , কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আমজেদ হোসেন, রবিউল ইসলাম রবি, সাজিদ হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্তুজা জিকো, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, যুব নেতা নাজমুল হোসাইন, আরিফুল ইসলাম টিটো, রাজু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

এফএনএস: স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের...

Photo

দেশে ঈদুল আজহা ৭ জুন

এফএনএস: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে...

Photo

আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী: ফারুক

এফএনএস: আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে ভারতের কাছে নতিস্বীকার করিয়ে...

Photo

উজ্জ্বল অধিকারীর বস্ত্র বিতরণ

সোহরাব হোসেন রাজু, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হিন্দু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত