বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় আহত শিশু মুত্তাকিনের পাশে দাড়ালেন সদর ইউএনও

উচ্চকন্ঠ   29-Oct-2025   127

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় আহত শিশু মুত্তাকিন হোসেন (৪) এর পাশে দাড়ালেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেআরা। দূর্ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বামনাইল গ্রামে। আহত শিশু মুত্তাকিন হোসেন ঐ গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় শিশুটি খেলা করছিলো এমন সময় একটি মোটরসাইকেল তার পায়ের উপর দিয়ে চালিয়ে চালক চলে গেলে সে মারাত্মভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান, তার ডান পাটি ভেঙ্গে গেছে এবং সমস্থ শরীরে আঘাত প্রাপ্ত হয়েছে। শিশুটির পিতা দরিদ্র হওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যায়ভার বহন করা সম্ভব হচ্ছেনা। এমন একটি সংবাদ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি নজরে আসে সদর উপজেলা নির্বাহী অফিসারের। আর ঠিক সেই মূহুর্তে সদর উপজেলার মানবিক নির্বাহী অফিসার হোসনেআরা মঙ্গলবার রাতেই তার অফিসের নাজির মাসুদ রানার মাধ্যমে শিশুটির পিতার হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং শারীরিক খোঁজখবর নেন। এসময় তিনি শিশুটির পরিবারের আইনীসহায়তাসহ সার্বিক সহযোগীতা ইউএনও স্যার করবেন বলে আশ্বাস প্রদান করেন। বিপদের সময় অসহায় শিশুটির পরিবারের পাশে এসে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আহত শিশুটির পিতা।
আহত শিশু মুত্তাকিনের পিতা ঢালাই মিস্ত্রি সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, তার শিশু পুত্রের পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালানো ব্যক্তি পার্শবর্তী কুশাবাড়িয়া বাজারের আলমঙ্গীর ট্রেডার্স এর মালিক কবির হোসেন। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ!
এ ব্যপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা, ভাই-বোনকে কুপিয়ে জখম

এফএনএস: পারিবারিক বিরোধের জেরে বরিশাল সদর উপজেলার কাশিপুরে পুলিশের...

Photo

নির্বাচন প্রতিহত করতে রাস্তায় নামলে ভুল দ্বিগুণ হবে, জামায়াতকে দুদু

এফএনএস: জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে...

Photo

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল সাথে নিয়ে থানায় নারীর অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির...

Photo

মহেশপুরে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত