রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির মাতৃবিয়োগ

উচ্চকন্ঠ   08-Feb-2025   48

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজলের মাতা জরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ পুত্র সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জরিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে অজু করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাংবাদিক মাতার মৃত্যুর সংবাদ পেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আত্মীয়-স্বজন বংকিরা গ্রামে ভিড় জমায়। শনিবার বাদ আসর বংকিরা হাই স্কুল মাঠে নামাজের জানাজা শেষে মরহুমাকে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

office@ukantho.com


Photo

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদন্ড

এফএনএস: ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরু উদ্দিন মোল্লা...

Photo

পীর বাবার কাণ্ড...!

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও সম্পদের প্রলোভন দেখিয়ে ৩ সন্তানের জননীকে...

Photo

বন্ধুত্ব চাইলে হাসিনা কার্ড খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এফএনএস: ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে...

Photo

হবিগঞ্জে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এফএনএস: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত