সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

উচ্চকন্ঠ   14-Jan-2026   69

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে নবভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নবীন বরণ শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন দিন। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ সবাই পায় না। যারা এখানে ভর্তি হতে পেরেছে, তারা সত্যিই ভাগ্যবান।
ইউএনও আরও বলেন, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হওয়ায় শিক্ষকদের দায়িত্ব ও পরিশ্রম আরও বেড়েছে। ভর্তি হওয়া সবাই সমান মেধাবী নাও হতে পারে, তবে নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে তারা নিজেদের যোগ্য করে তুলতে পারবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন অসীম।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিসহ সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নবভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি হয়।

office@ukantho.com


Photo

মাহে রমজানকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে জামায়াত ও শিবিরের বর্ণাঢ্য র‌্যালি

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে...

Photo

ইয়াবা-ফেনসিডিলের ছোবলে বিপন্ন কালীগঞ্জ, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, কার্যকর পদক্ষেপ না নিলে সৃষ্টি হতে পারে জনরোষ

হাবিব্ ওসমান, নিজস্বক প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

Photo

কে কোন দল করবে, তা নির্ধারণের অধিকার কারও নেই: বিরোধীদলীয় নেতা

এফএনএস: জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র...

Photo

রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার

এফএনএস: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তানদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত