প্রিয় ঝিনাইদহ
রাখালগাছি ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 31-Jan-2026 65
কালীগঞ্জ,(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ১১নং রাখালগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ -৪ নির্বাচনী আসনের ১১ নং রাখালগাছি ইউনিয়নের উদ্যোগে বগেরগাছি বাজারে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুতালিব,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, এল ডি পি কালীগঞ্জ থানা শাখার সভাপতি আশরাফুজ্জামান, খেলাফাত মজলিস কালীগঞ্জ থানা শাখার সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা করেন। বক্তারা আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার আহ্বান করেন।
office@ukantho.com