মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উচ্চকন্ঠ   28-Oct-2025   68

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সভার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক গোলাম মোর্তুজা জিকোর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম ও আশরাফ হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আতিকুর রহমান আতিক, ফজলুর রহমান তপন, পৌর বিএনপির সদস্য মিরু খা, এবং কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা ও সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।
যুবনেতা নাজমুল হোসেন, আব্দুর রহমান, রুহুল আমিন, পৌর যুব নেতা মুক্তার হোসেন ছাত্রনেতা আরাফাত রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই বিএনপির বড় শক্তি-সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব...

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

এফএনএস: ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথ ক্রিস্টিয়াওয়ান...

Photo

ঝিনাইদহে অংকুরের দ্বি-বার্ষিক কমিটি গঠন; সভাপতি রণক, সম্পাদক জুলিয়াস

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের প্রান্তিক পার্ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত