সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   09-May-2025   34

Photo

এফএনএস: গাজীপুরে হাফ ভাড়া নিয়ে বিতর্কে কলেজশিক্ষার্থী সিয়ামকে (১৯) বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাকওয়া (মিনি) পরিবহনের হেলপার (চালকের সহকারী) বিরুদ্ধে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি আটক করে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার এসআই আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া (মিনি) পরিবহনে চড়ে পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় আসছিল। এ সময় হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছনে থেকে দ্রুতগতির অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা করছি। দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন ছাত্রদলের...

Photo

মহেশপুর মিথ্যা মামলায় কৃষককে বারবার জেল খাটানোর অভিযোগে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার...

Photo

কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ নিখোজ: নানান শংকা ও জল্পনা-কল্পনা জনমনে

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিনয়...

Photo

মেস মালিকের লাশ দেখতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন কলেজ ছাত্রী তামান্না

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মেস মালিকের লাশ দেখে বাড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত