সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

উচ্চকন্ঠ   19-Jan-2026   71

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক জুম মিটিংএ যোগ দেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আব্দুল্লাহ আল মাসউদ। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলাতে ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, পাট কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহারিয়ার আকাশ সহ গণমাধ্যম কর্মীগন। শেষে আমন্ত্রিত অতিথিগন মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

office@ukantho.com


Photo

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেল বাস

এফএনএস: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেছে বাস। গতকাল...

Photo

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি

এফএনএস: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত...

Photo

ঝিনাইদহের গোয়ালপাড়ায় পিতা-পুত্র কুপিয়ে জখম, দুইজনের অবস্থায় সঙ্কটজনক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ...

Photo

মাগুরায় আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মাগুরা সদর উপজেলার মঘী ইউপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত