সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে আল্টেমেটাম, যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

উচ্চকন্ঠ   14-Sep-2025   53

Photo

এফএনএস: নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি চালানো হবে। রাশেদ খান অভিযোগ করেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকা সত্তে¡ও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না, তিনি বলেন। এছাড়া তিনি হামলাকারীদের আইনের আওতায় আনার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি তুলেছেন। সংবাদ সম্মেলনে দলটির নেতারা আরও জানিয়েছেন, গত শনিবার নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। তারা অভিযোগ করেছেন, সরকারের ঘোষণার পরও নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে। প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের উদ্যোগে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে বলেও জানান তারা। নুরুল হক নুরের ওপর এই হামলার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার একটি দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকা নুরের নিরাপত্তা ও দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণ সরকারের ওপর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত খুন-গুম ও নির্যাতিত পরিবারের সদস্যদের...

Photo

হরিণাকুন্ডুতে দৃষ্টিনন্দন লিচু বাগান, বছরে লাখ টাকার লাভ কৃষকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা উপজেলার...

Photo

সিরাজগঞ্জে ইটভাটার আগুনে পুড়ল ২০০ বিঘা জমির ধান

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ জন কৃষকের ২০০ বিঘা...

Photo

সিরাজগঞ্জে নাতনিকে গলাটিপে হত্যা, নানি গ্রেপ্তার

এফএনএস: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত