রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

উচ্চকন্ঠ   27-May-2025   52

Photo

এফএনএস: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন ‘মাহমূদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আহত মাহমুদুল ইসলাম জানান, তার বাসা মিরপুর ৪ নম্বর লেনের ৬ নম্বর সেকশনে। গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামে। প্রতিদিনের মতো তিনি সেদিনও সকালে বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। মাহমুদুল বলেন, তারা আমার কাছে টাকা দাবি করে। আমি রাজি না হলে তারা কোমরের বাঁ পাশে গুলি করে। এরপর সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ রুম্মন বলেন, দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন—এমন খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মাহমুদুল ইসলামের পরিবার জানায়, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড: ৩ পানচাষীর স্বপ্ন পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে...

Photo

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ...

Photo

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখার বিষয়ে বিএনপি অবিচল: ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আয়নাঘর পরিদর্শনে গিয়ে কাঁদলেন এমপি তুলি

এফএনএস: রাজধানীর উত্তরায় অবস্থিত র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত