প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন
উচ্চকন্ঠ 27-Aug-2026 11
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা বাজারে মগের মুল্লুক হোটেলের কর্মীরা এ মানববন্ধন করে।
সেসময় হোটেলের কর্মচারী, স্থানীয় এলাকার বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মগের মুল্লুক হোটেল উন্নতমানের খাবার বিক্রি করে আসলেও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার ও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। সেসময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
office@ukantho.com