রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মধ্যরাতের আগুনে ২ টি কাঠের দোকান পুড়ে ছাই

উচ্চকন্ঠ   19-Jan-2025   72

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুল রোডে মধ্য রাতে আগুনে দুটি কাঠের দোকান পুড়ে ছাই। শনিবার (১৮ জানুয়ারী) মধ্যরাতে কাঠের দোকান দুটিতে আগুন ধরে। কাঠের দোকান হওয়াতে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। ফায়র সার্ভিস অফিস খবর পেয়ে ঘটনা স্থানে আসে এবং কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। একটি দোকানে বিদ্যুত দাস ও বিকাশ দাস মিলে ফার্নিচার তৈরির কাঠ সাইজ ও ফিনিসিং এর কাজ করতেন তারা। অপরটিতে সন্তোশ দাস কাঠ দিয়ে হাসঁ-মুরগী ও পায়রার ঘর বানাতেন। ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে দুইটি দোকানে প্রায় ৩ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, রাত ১টার সময় হঠাৎ আগুন লাগে। আমরা ঠিক পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস অসিফে খবর দিই। কিন্তু কাঠের ঘর এবং ভিতরে সব কাঠ থাকায় আগুন নেভানোর আগেই সব পুড়ে যায় । তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারে নি। কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, আমরা রাত ১টার দিকে খবর পাই এবং অল্প সময়ের মধ্যেই ঘটনা স্থলে পৌছায়। ২ ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

office@ukantho.com


Photo

ভিপি নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

এফএনএস: ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান...

Photo

প্রভাবশালী নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: উল্টো মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার ভুক্তভোগী পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রিস প্রবাসী...

Photo

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত, আহত ১

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাটি...

Photo

বিএনপির মনোনয়নে ঝিনাইদহে দুইটি আসনে অসন্তোষ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়ন্ত কুমার কুন্ডু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত