সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের গাজীর বাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   13-Dec-2025   408

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালাপাড়া এলাকার গাজীর বাজার সংলগ্ন একটি মেহেগুনি বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক প্রতাপ কুমার (২৫), তিনি কালাপাড়ার বাসিন্দা প্রেম কুমারের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী মেহেগুনি বাগানের ভেতরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রতাপ কুমারের লাশ দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বেলা আনুমানিক এগারোটার সময় লাশটি নামায়। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কোলা ফাঁড়ির ইনচার্জ আমির হোসেন জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের দ্বিতীয় ধাপে কর্মসূচি ঘোষণা

এফএনএস: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা...

Photo

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, পরবর্তীতে কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিব্দেক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি...

Photo

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত