শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

উচ্চকন্ঠ   16-Feb-2026   59

Photo

এফএনএস:চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছে স্বামী। এই সংসারে ৪ কন্যা সন্তানের মধ্যে ইতোমধ্যে ২ জনকে বিক্রি করে দিয়েছে ওই ব্যক্তি। গত রোববাররাতে বাক প্রতিবন্ধী স্ত্রী সালমা আকতারকে (৩৫) হত্যার পর সোমবারসকালে পালিয়ে যায় এলাকায় চোর হিসেবে পরিচিত নুরুল হুদা। স্থানীয়রা জানান, ৫ বছর আগে স্ত্রী সালমা আকতারকে জামিজুরী এলাকায় নিয়ে এসে বসবাস করছিল নুরুল হুদা। ২ শিশু কন্যাকে বিক্রি করে দেওয়ার পর বড় মেয়ে নুর জাহানকে (৪) বেশ কয়েকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু সে দাদির সাথে থাকায় এলাকাবাসীর বাধার মুখে তা পারেনি। সম্প্রতি সন্তান প্রসবের পর স্ত্রীকে মারধর করে এবং ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এই পাষণ্ড। চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ হোসেন জানান, ৯৯৯ নম্বরে ফোন করে এই হত্যাকাণ্ডের খবর জানানো হয়। থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামী নুরুল হুদা পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে...

Photo

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস জনবল সংকট চরমে, সেবা কার্যক্রম ব্যহত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে...

Photo

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

এফএনএস: একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে...

Photo

শৈলকূপার শেখপাড়া ডিএম কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত