রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমরা প্রস্তুত, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো: ইসি কমিশনার

উচ্চকন্ঠ   26-Feb-2025   51

Photo

এফএনএস: আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করছি আমরা। আমরা প্রস্তুত আছি। আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো।’ গতকাল বুধবার বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা দেখেছেন আমরা ঘরে ঘরে গিয়ে ইতোমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটার হতে চাচ্ছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সমন্বিতভাবে ভোটার তালিকা তৈরির কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট আছেন।’ আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এখানে দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ^াস করি, ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে সংসদ নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। তাই আমরা আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি।’ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে পুকুরে ডুবে আট বছরের শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া...

Photo

অর্থ আত্মসাতের মামলায় নাগরিক কমিটির নেত্রী কারাগারে

এফএনএস: জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই...

Photo

এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

এফএনএস: আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল...

Photo

সরকারের প্রথম ১০০ দিনে দেশে দ্রুত, দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন: প্রধানমন্ত্রীর কার্যালয়

এফএনএস: জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত