সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   21-Jan-2026   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলেচনা সভার আয়োজন করে জেলা ডক্টর'স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। জোহান ড্রিম ভ্যালি পার্কে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডক্টর'স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। ড্যাবের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।
ডা. মো. আরাফাত রহমান ও ডা. মো. আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, ড্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. মো. আবু সায়েম।

office@ukantho.com


Photo

নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে...

Photo

জিয়া পরিবারের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে: মাহমুদুর রহমান

এফএনএস: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বেগম খালেদা...

Photo

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য...

Photo

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন সংসদে উত্থাপন: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত