বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি

উচ্চকন্ঠ   30-Oct-2025   131

Photo

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পৌরসভার মিনি স্টেডিয়াম মাঠে বিকাল ৩ টায় জনসভা ও পরে শহরে র‌্যালি বের হয়।
কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথীর বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী। সে সময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির সয়সল, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ , ঝিনাইদহ জেলা জাকের পার্টির সভাপতি মো. ইসহাক আলী বিশ্বাস । জনসভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান ।
প্রধান অতিথীর বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী বলেন, আজ মানুষের নূন্যতম অধিকার টুকু নেই । মানুষের অধিকার ফিরিয়ে দিতে জাকের পার্টি বদ্ধ পরিকর। সে সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে জাকের পার্টিকে সমর্থনের আহ্বান জানান তিনি।
জনসভা শেষে জাকের পার্টি পৌরসভার মিনি স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের করে । র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার মিনি স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভাটাডাঙ্গা-একতারপুর সড়কের বিভিন্ন স্থানে ১৫ টি গর্ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

এফএনএস: খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

Photo

যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে।...

Photo

নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত