সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

উচ্চকন্ঠ   26-Mar-2025   62

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে দুইটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মঙ্গলপৈতা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে সূবর্ণসারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ্য মঙ্গলপৈতা বাজারের মোবাইল বিকাশ লোড এর ব্যাবসায়ী আমির হামজা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যায়। বুধবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশ ড্রয়ার ভাঙ্গা টাকা ও মোবাইল নেই। আমির জানায়, তার অনুমান চোরেরা গভীর রাতে ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ নগদ দেড় লাখ টাকা ও মোবাইল সহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। অনুরুপভাবে চোরেরা একই রাতেই ওই বাজারের বড় মুদি ব্যাবসায়ী অমিত অধিকারীর দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে নগদ টাকা সহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
কালীগঞ্জ সূবর্ণসারা ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান, চুরির খবর পেয়ে সকালে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ্যরা এখনো কোন অভিযোগ না দিলেও পুলিশ চোর ও মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে

office@ukantho.com


Photo

৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হ/ত্যা/র বি/চার/কা/র্য শেষ হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায়...

Photo

জাতীয় নির্বাচনকে সুষ্ঠ করতে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত, মত আলোচকদের

এফএনএস: স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে না পারলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু...

Photo

ঝিনাইদহে প্রবীণদের মধ্যে বাড়ছে স্বাস্থ্য সচেতনতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরের ঐতিহ্যবাহী...

Photo

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত