বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

উচ্চকন্ঠ   29-Oct-2025   104

Photo

এফএনএস: কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এদিকে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত আজিজ মিয়া (৫০) কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের প্রয়াত শব্দরআলীর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর বয়সী শিশুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির মা অন্যত্র থাকেন, সে থাকে বাবার সঙ্গে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোর করে বসতঘরের পাশে থাকা রান্নাঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, আমি কাঁধে বাঁশ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই তিন জন নারী আমাকে ডেকে বলে রান্নাঘরে কিছু একটা হচ্ছে। তখন আমি তাদের সাথে নিয়ে রান্নাঘরের দরজা খুলে দেখি শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে আজিজ মিয়া। ওই ব্যক্তি আরও বলেন, সোমবার দুপুরে এ ঘটনা দেখার পর থেকেই আজিজ মিয়ার পক্ষের লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করে। মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

office@ukantho.com


Photo

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান...

Photo

যশোর হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে মারা গেলেন বাবা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :শনিবার (২ আগস্ট) আনুমানিক দুপুর ২ টার...

Photo

মালিয়াট ইউনিয়নে সেচ্ছাসেবক দলের কর্মি সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: আগামী ১ সেপ্টেম্বর বিএনপির...

Photo

ঝিনাইদহে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত