মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন

উচ্চকন্ঠ   16-Jul-2025   65

Photo

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়কসহ তিন নেতার ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও একজনকে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা পাওয়া দুজন হলেন— রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম। এছাড়া সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসান ইমান। একই ঘটনায় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করা হবে। প্রসঙ্গত, গত ১০ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে মারধর করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম লাঞ্ছনার শিকার হন। একইসঙ্গে বিভাগের শিক্ষার্থী ও শাখা বাগছাসের আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম-আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখিয়ে মারধর করা হয়।

office@ukantho.com


Photo

নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন: আইএসপিআর

এফএনএস: বাংলাদেশ সেনাবাহিনীর যে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী...

Photo

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব...

Photo

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত