বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

উচ্চকন্ঠ   15-Aug-2026   35

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা - বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাঁশভিটা এলাকায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের চালকের সহকারী আল-আমিন ট্রাকের চাকা পরীক্ষা করছিলেন। হঠাৎ যশোর থেকে নড়াইলগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনে থাকা আল-আমিন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র কারখানায় তল্লাশি

এফএনএস: মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, সিরাপ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি...

Photo

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া পৌর বিএনপির...

Photo

নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

এফএনএস: নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী কিশোরীকে বাবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত