সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   08-May-2025   46

Photo

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার বালুবাগান এলাকার নিজ বাড়ি থেকে মঈন উল বারি (৪৭) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান আবাসিক এলাকার ৪ নম্বর গেটের সামনের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা আইনজীবী মঈন উল বারি ৪ দিন আগে মারা গেছেন। মৃত মঈন উল বারি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান এলাকার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। এলাকাবাসী ও পুলিশের সূত্র থেকে জানা যায়, বালুবাগান ৪ নম্বর গেটের সামনের বাড়িটি থেকে দুর্গন্ধ পান এলাকাবাসী। পরে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশকে খবর দেয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাজশাহীর সিআইডির একটি টিমকে খবর দেয়। এরপর খবর পেয়ে রাজশাহী থেকে একটি সিআইডির টিম এসে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাটের ওপর মঈন উল বারির লাশ পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে। মঈন উল বারির বোন শামিমা নাজনিন বলেন, আমার ছোট ভাই ট্যাক্সের আইনজীবী ছিলেন এবং ঢাকায় প্র্যাকটিস করতেন। সাড়ে ৪ বছর আগে ঢাকা থেকে বাড়ি চলে আসেন। এরপর ৪ বছর আগে আমার বাবা মারা যান এবং ৭ মাস আগে আমার মা মারা যান। এ ছাড়া আমার ভাই ও ভাবির অনেক আগে ডিভোর্স হয়ে যায় এবং একমাত্র মেয়ে ঢাকায় পড়াশোনা করে। তাই আমার ভাই বাড়িতে একাই থাকতেন এবং একাকী জীবনযাপন করতেন। গত কয়েকদিন থেকে আমার ভাইকে ফোন করছি কিন্তু সে ফোন ধরছে না। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা এখানে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি সিলগালা করে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে সিআইডির টিমসহ সদর মডেল থানা পুলিশ মঈন উল বারির লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রায় ৪ দিন আগে মারা গেছেন। আইনি প্রক্রিয়া চলমান আছে।

office@ukantho.com


Photo

বেগবতী নদীর উপর ব্রিজ নির্মাণে ধীরগতি: ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই নম্বর...

Photo

আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না: বিএনপি প্রার্থী রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি...

Photo

নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের...

Photo

রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে দুর্বৃত্তদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত