মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিশ্ব ইজতেমায় হামলার হুমকি, সাবেক যুবলীগ নেতা আটক

উচ্চকন্ঠ   15-Feb-2025   53

Photo

এফএনএস: বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রনি সরকার (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেওয়া এক ব্যক্তিকে আমরা আটক করেছি। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে রনি সরকারকে আটক করা হয়। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, ইজতেমায় হামলার হুমকি দেওয়া ওই ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক (নিজামুদ্দিন অনুসারী) মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার মুসল্লিদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। আমরা মুসল্লিদের আশ্বস্ত করতে চাই যে, ইজতেমা নির্বিঘেœই চলছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার শবে বরাতে লাখ লাখ মুসল্লি ইবাদত করেছেন, কেউ যেন কোনো গুজবে কান না দেন।

office@ukantho.com


Photo

দুদকে অভিযোগ দিলেন হাসনাত-সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশের উত্তর ও দক্ষিণের মুখ্য সংগঠক...

Photo

খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব ছাড়ার চিন্তা না করে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এফএনএস: মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ...

Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত