সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গুমের সাজা মৃত্যুদন্ড, অধ্যাদেশ অনুমোদন

উচ্চকন্ঠ   06-Nov-2025   67

Photo

এফএনএস: গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রেস সচিব জানান, এই অধ্যাদেশে গুমকে সজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদন্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটককেন্দ্র স্থাপন যা ‘আয়নাঘর’ নামে পরিচিত এবং এর ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী এবং সাক্ষীর অধিকার, সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন ও তথ্যভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। তিনি বলেন, গুম সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন আছে, সেখানে বাংলাদেশ গত বছরের ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে এবং বাংলাদেশ এটায় পক্ষভুক্ত হয়েছে। এই পুরো আইন এই কনভেনশনকে অনুসরণ করে এই অধ্যাদেশ তৈরি করা হয়েছে। প্রেস সচিব বলেন, এটি একটি ঐতিহাসিক আইন। এর ফলে বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকার এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশে কোন ‘আয়নাঘর’ তৈরি হবে না।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা...

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার করছে বিজিবি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার...

Photo

যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: যতদিন ডেভিলরা থাকবে, ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত