প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন
উচ্চকন্ঠ 09-Jan-2025 47
প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দি ইউনিয়নের ১২০ নং মিয়াকুন্ড ু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমের পদত্যাগের দাবীতে বুধবার দুপুরে স্কুলের সামনে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে মানববন্ধন হয়। মানববন্ধনে তারা প্রধান শিক্ষক সেলিনা বেগমের পদত্যাগের জোর দাবী জানায় এবং তার বিরুদ্ধে পহেলা জানুয়ারির বই বিতরণ উৎসবে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি সহ ব্যানার ব্যবহার করার অভিযোগ করে। তারা আরো অভিযোগ করে বলে আমাদের বাচ্চাদের স্কুলে পড়ালেখা করতে পাঠাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিয়ে টয়লেট পরিষ্কার করা সহ শিক্ষিকার ব্যক্তিগত বিভিন্ন কাজ করিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন অভিযোগের কথা এলাকাবাসী বলে। এলাকাবাসীর দাবী সেলিনা ম্যাডাম স্বৈরাচার শেখ হাসিনার সময় স্কুলে অনেক দুর্নীতি ও অনিয়ম করত। সে সময় আমরা কিছু বলতে পারিনি উনার ভয়ে, এখন এলাকাবাসী ওনার পদত্যাগ চায়।
office@ukantho.com