বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালিগঞ্জে সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   01-Nov-2025   74

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক হুইপ, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মরহুম মসিউর রহমান-এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১ নভেম্বর শনিবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, বিএনপি নেতা জুমারত আলী জুম্মা, এইচ এম আলিম, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা মুস্তাফিজ, জয়নাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, শাহাবুদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, সাবেক ছাত্রনেতা টিটন লস্কর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান সহ কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বর্ষিয়ান নেতা মরহুম মসিউর রহমানের উন্নয়নের সকল গুণাবলী ও বৈশিষ্ট্য নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন।

office@ukantho.com


Photo

তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন আসিফ

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

এফএনএস: বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় দ্বিতীয়...

Photo

ঝিনাইদহে ব্যাংকে গচ্ছিত চেক জালিয়াতি চক্রের হাতে, গ্রাহকের নামে ৯৭ লক্ষ টাকার জালিয়াতি মামলা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আল ইমরান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত