সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন আসিফ

উচ্চকন্ঠ   22-Jan-2025   43

Photo

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ। যেখানে তিনি পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হোক। এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‌্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

office@ukantho.com


Photo

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলো বাংলাদেশ

এফএনএস: বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব...

Photo

জাতীয় নির্বাচনকে সুষ্ঠ করতে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত, মত আলোচকদের

এফএনএস: স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে না পারলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু...

Photo

অফিস বয় থেকে কোটিপতি, কলরবকে ঘিরে দুর্নীতির বিস্ফোরক অভিযোগে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশের জনপ্রিয় ইসলামী...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার পিতার ইন্তেকাল। নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত