মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পাখির দোকানে আগুন শতাধিক পাখির মৃত্যু

উচ্চকন্ঠ   13-Mar-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্ত্বরে একটি পশুপাখির দোকানে আগুন লেগে প্রায় শতাধিক বিদেশী জাতের পাখির করুন মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে দশটার দিকে ব্যাপারীপাড়াস্থ শাপলাচত্ত্বরের কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে আগুন লাগে।
স্থানীয়রা জানান, মশার কয়েল থেকে আগুন মুহূর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে আগুন আর কালো ধোঁয়ায় দোকানের ভিতরে থাকা প্রায় শতাধিক লাভবার্ড, ককাটেল, বাজরিকা, ডায়মন্ড ডাভ জাতের বিদেশী পাখির করুন মৃত্যু হয়। আগুনে এই বিপুল সংখ্যক পাখির মৃত্যুর ঘটনায় এলাকায় একরকম শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র দাবি করেছে, আগুনে কাজী ইবলুর দোকানে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে টাইফয়েড টিকাদান...

Photo

জামায়াতের পিআর ক্যাম্পেইন রাজনৈতিক ধূর্ততা: নাহিদ

এফএনএস: জামায়াতে ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রচারণা...

Photo

কোকোর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে: ডা. জাহিদ

এফএনএস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত...

Photo

‘আয়’ বললেই ছুটে আসে শত শত কালোমুখো হনুমান; খাবার সংকটে বিপন্ন জীববৈচিত্র্য

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মুখে শুধু ‘আয়’ বলা মাত্রই ছুটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত