রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পিঠা উৎসব

উচ্চকন্ঠ   27-Jan-2025   47

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসাবে ঝিনাইদহ জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফিতে কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা। সেসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুমন কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ হাসান হাবীব, চায়না খাতুন, মাহমুদা জাহান, জাহাঙ্গীর আলম, হোসনে আরা, নাজমা খাতুন, কানাই চন্দ্র পাল, আবুল কাসেম, মনিরুল হাসান সহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীরা। এতে গ্রাম বাংলার ঐতিহ্য পাটিসাপটা, চিতই পিঠা, ভাপা পিঠা, জামাইভাজা পিঠা, কুলি পিঠা, কাঁটা পাকান পিঠা, ছিটে রুটি, ভিজনা পিঠা, বরপি, কেক, তাল পিঠাসহ নানা রকমের গ্রামীন পিঠার ৬টি স্টল বসানো হয়। শিক্ষার্থীদের পিঠার স্টলগুলোতে কেনাবেচায় ছিলো উপচেপড়া ভিড়। এই পিঠা উৎসব চলে বিকাল পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবছরও এমন আয়োজন করতে পেরে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত।

office@ukantho.com


Photo

হজ প্যাকেজ ঘোষণা: খরচ সর্বোচ্চ ৬,৯০,৫৯৭ টাকা ও সর্বনিম্ন ৪,৬৭,১৬৭ টাকা

এফএনএস: আগামী হজ মৌসুমের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী...

Photo

বন্ধুকে বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা

এফএনএস: শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৮) নামের এক বন্ধুকে দাওয়াত...

Photo

এস.আই.আর এর বিরুদ্ধে কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের প্রতিবাদ সভা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: আজ ১১ ই নভেম্বর...

Photo

নয় মাসেও এ সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: বিএনপির ফারুক

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত