রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি: গোলাম পরওয়ার

উচ্চকন্ঠ   07-Jul-2025   48

Photo

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ৫ আগস্ট পরবর্তী কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি। জামায়াতে ইসলামী বলেছে সরকার যখনই নির্বাচন দেবে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বলেছে যেন-তেন কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতি কখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে না। যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স লুটসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নে সোমবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা। গোলাম পারওয়ার বলেন, আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতির জন্য নেতারা মাঠ পরিদর্শনে এসেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের জন্য ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বিশাল মঞ্চ থাকবে। প্যান্ডেলের ভেতরে এলইডি প্রজেক্টর থাকবে। সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভির ব্যবস্থা থাকবে। সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণের জন্য পর্যাপ্ত ওজু ও টয়লেটের ব্যবস্থা থাকবে। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা থাকবে। ‘ঢাকা চল’ শ্লোগানে দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের উত্থাপিত ৭ দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। তাই তিনি দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রত্যেকের প্রার্থীর জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রতিটি ভোটার ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

office@ukantho.com


Photo

নাটোরে ৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

এফএনএস: নাটোরে একটি ৭ বছরের শিশু, যে কি না সবেমাত্র প্রাথমিক বিদ্যালয়ের...

Photo

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় কালিগঞ্জ...

Photo

সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

এফএনএস: ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ...

Photo

কোন ব্যক্তি বিশেষের জন্য নয়, এলাকার জন্য টেকসই ও গণমুখী উন্নয়ন করতে চাই -অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কোনো ব্যক্তিবিশেষের উন্নয়ন নয়, বরং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত