বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কামড়ের পর জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

উচ্চকন্ঠ   28-Nov-2025   78

Photo

এফএনএস: রাজবাড়ীর পাংশায় বিষধর রাসেল ভাইপার ছোবল দেয় মো. হেলাল বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে। পরে সাপটিকে জীবিত ধরে একটি বয়ামে ভরে হাসপাতালে নিয়ে আসেন তিনি। শুক্রবার সকালে উপজেলার হাবাসপুরের শাহ মীরপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে। কৃষক হেলাল বিশ্বাস শাহ মীরপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় কৃষক হেলাল বিশ্বাসে‌ পায়ে ছোবল দেয় একটি সাপ। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা একত্রিত হয়ে সাপটি ধরে এক‌টি প্লাস্টিকের বয়ামে ভরে দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর জানা যায়, সাপ‌টি বিষধর রাসেল ভাইপার। সাপে কাটা কৃষকের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত তা‌কে পাংশা হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ডাক্তাররা নিয়‌মিত রোগীর খোঁজ-খবর রাখছে। পাংশা উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন বলেন, সাপটি দ্রুত শনাক্ত করতে পারার কারণে আমাদের চি‌কিৎসা দিতে সহজ হয়েছে। তার ‌চি‌কিৎসা চলছে এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুই হাজার নারী কর্মীর ইফতার সমাবেশ- নৈতিক সমাজ গঠনে ঐক্যের ডাক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে...

Photo

সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত, দোকানিকে লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি না করে...

Photo

কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

শুক্রবার থেকে টানা ৯ দিন ঈদের ছুটি শুরু

এফএনএস: পবিত্র ঈদ-উল-ফিতরের আগে বৃহস্পতিবার শেষ অফিস করেছেন সরকারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত