সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আওয়ামী দোসর ফরিদ মিয়ার কালো থাবামুক্ত হলো প্রবীন হিতৈষী সংঘ

উচ্চকন্ঠ   22-Jul-2025   73

Photo

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী দোসর ও পদলোভী ফরিদ মিয়া অবশেষে প্রবীন হিতৈষী সংঘ ও জ¦রাবিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে বাদ পড়েছেন। পক্ষান্তরে আনছার আলী মাষ্টারকে আহŸায়ক করে ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
জানাযায়, গত ৬ জুলাই বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ¦রাবিজ্ঞান প্রতিষ্ঠানের কালীগঞ্জ শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদ মিয়া আহুত সাধারণ সভায় শত মানুষের কৈফিয়ত দেবার ভয়ে তিনি উপস্থিত না হওয়ায় প্রবীন সদস্য আলহাজ¦ জালাল উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, সাবেক সহকারি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জাতীয় কৃষিপদক প্রাপ্ত মর্জিনা খাতুন, সাবেক কমিশনার মমতাজ বেগম, শিক্ষক জয়নুল আবেদীন, হাবিবুর রহমান, ইব্রাহিম খলিল, ওহিদুল ইসলাম, প্রভাষক আনিসুর রহমান ও সাবেক সহ সভাপতি জহুরুল ইসলাম। সাধারণ সভায় বক্তারা অভিযোগ করেন ফরিদ মিয়া দীর্ঘদিন সমিতির সভাপতি থাকলেও তিনি কোন সাধারণ সভা এমনকি নির্বাহী কমিটির সভাও আহ্বান করেননি। তিনি সেবামূলক এ প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। তিনি ইতিপূর্বে সভা আহ্বানকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লিল ভাষায় গালিগালাজসহ প্রহার করতে উদ্যত হয়েছেন। এছাড়া তার সভাপতিত্বে ২০২২ সালে অনুষ্ঠিত সভায় সাধারণ সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গ্রহণ করে সদস্য আবেদন ও তাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করলেও গত ৩ বছরেও আবেদনকারীদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেননি। এছাড়া তার মেয়াদকালে কেন্দ্রীয় দপ্তর থেকে দুঃস্থ সদস্যদের জন্য প্রাপ্য সাহায্য ও ওষুধপত্রাদিও আনার ব্যবস্থা করেননি। ফলে দুঃস্থ সদস্য-সদস্যারা সাহায্য ও ওষুধপত্রাদি না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। ফলে সাধারণ সদস্যরা সাধারণ সভায় তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে। সমিতির সদস্যরা অভিযোগ করেছেন তিনি আওয়ামীলীগের সাবেক ২ এমপির সাথে সখ্যতা গড়ে তুলে তাদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি পদ হাতিয়ে নিয়েছেন। কিন্তু সেসব প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে উন্নয়নের পরিবর্তে সেসব প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এক্ষেত্রে প্রবীন হিতৈষী সংঘও বাদ যায়নি। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে এ সেবামূলক প্রতিষ্ঠানের নির্বাহী কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অন্তবর্তীকালীনভাবে আনসার আলী মাষ্টারকে আহ্বায়ক এবং জয়নাল আবেদিন ও খবির উদ্দিনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটিও গঠন করা হয়।

office@ukantho.com


Photo

নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যা

এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে।...

Photo

মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মুল্যের স্বর্ণের বার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কুমিল্লাপাড়া বিওপির একটি...

Photo

নভেম্বরে গণভোট চায় জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট...

Photo

উজ্জ্বল অধিকারীর বস্ত্র বিতরণ

সোহরাব হোসেন রাজু, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হিন্দু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত