মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বিএনপি কর্মীকে জরিমানা

উচ্চকন্ঠ   13-Jan-2026   75

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বিএনপি কর্মীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. শামসুল হুদা নামে এক বিএনপি কর্মীকে নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭(ক) ধারা ভঙ্গের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মো. শামসুল হুদা নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও তিনি ভোটের প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলেই তাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

পূর্বপুরুষদের ইতিহাস না জানলে দেশপ্রেম জাগবে না: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

Photo

জুলাই সনদে কিছু অসামঞ্জস্যতা আছে: সালাহউদ্দিনের

এফএনএস: রাজনীতিতে আলোচিত জুলাই জাতীয় সনদ ২০২৫ এর চূড়ান্ত খসড়া নিয়ে...

Photo

মহেশপুরে সিজারিয়ান রোগীর মূত্রথলি ও ভুড়ি কেটে দেয়ার অভিযোগ, আইসিইউতে ভুক্তভোগী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সিজারিয়ান অপারেশনের...

Photo

সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত