সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অনেক প্রতিষ্ঠানেই বিল্ডিং আছে, সেবা নেই: আসিফ নজরুল

উচ্চকন্ঠ   18-Feb-2025   32

Photo

এফএনএস: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রসঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে শুধু টিটিসি না; (এমন অনেক সংস্থারই) বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারী আছে সেবা নেই। এটা আমার গত ৬ মাসের অভিজ্ঞতা, আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। সেখানে ভালো কিছু করার জন্য। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীরা এসএসসি-এইচএসসি পাস করার পর কয়েক মাস সময় পায়। তখন যেন তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসা হয়। ডিসিরা সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। প্রশিক্ষণ যারা নিয়েছে শুধু তাদের না, তাদের ডাটাবেজ আমাদের আছে। উনাদের মতো আমরাও ভাবছি যে, বিদেশে যারা যেতে চায় অচিরেই তাদের ডাটাবেজ করা শুরু হবে। জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আরও বেশি সচেতনতার তৈরির কথা বলেছেন। সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে, বোয়েসেল সেটিকে আরও জোরদার করার কথা ডিসিরা বলেছেন। আমাদের কাছে শুনে এটা ভালো লেগেছে যে এটা আসলে আমরাও ভাবছি। বৈঠকে আলোচনার মধ্যে ছিল, জেলা পর্যায়ে টিটিসিগুলোতে বোয়েসেল-এর সেল স্থাপন ও জনশক্তি রফতানিতে এর ভ‚মিকা শক্তিশালীকরণ, প্রবাসীদের সম্পত্তি সুরক্ষার জন্য প্রবাসী সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড চালু করা, সংশ্লিষ্ট জেলা পর্যায়ে বিদেশগামী নাগরিকদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন আয়োজন।
বিদেশ গমনেচ্ছুদের ডাটাবেজ অচিরেই চালু হবে: বিদেশে যারা যেতে চান তাদের জন্য ডাটাবেজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন আইন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে আইন, বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত পঞ্চম কার্য-অধিবেশন শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আমরা ডিসিদের অনুরোধ করেছি, এসএসসি ও এইচএসসি পাস করার পর ছাত্র-ছাত্রীরা যে সময় পায়, সে সময়টা তাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) নিয়ে আসেন। তারা (জেলা প্রশাসকরা) আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যারা বিদেশে যেতে চান, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। শুধু প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের না। তাদের ডাটাবেজ ইতোমধ্যে আমাদের কাছে আছে। তিনি বলেন, বিদেশে যারা যেতে চান তাদের জন্য ডাটাবেজে করার পদক্ষেপ নিয়েছি। অচিরেই শুরু হবে। তারপর বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে আরও বেশি সচেতনতার কথা বলেছেন। সরকারি রিক্রুটিং যেসব এজেন্সি আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন। আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে, এগুলোতো আমরাও ভাবছি। ডিসিরা প্রশাসনের কেন্দ্রবিন্দু, তারা অনেক কিছু জানেন। তাদের বাস্তব অভিজ্ঞতা অনেক চমৎকার। সারা দেশে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অনেক বড় বড় ভবন তৈরি করেছে কিন্তু সেখান থেকে কোনো প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, সারা দেশে শুধু বড় বড় ভবন তৈরি হয়েছে। এটা শুধু টিটিসি না, অনেক বড় বিল্ডিং আছে, কর্মচারী-কর্মকর্তা আছে, শুধু সেবা নেই। এটা আমার গত ৬ মাসের অভিজ্ঞতা, আমরা প্রাণান্ত চেষ্টা করছি, সেখানে আরও ভালো কিছু করার জন্য।
মেধাবী ডিসিদের জনগণকে নিপীড়নে ব্যবহার করেছে ফ্যাসিস্টরা: জেলা প্রশাসকদের (ডিসি) মেধাবী হিসেবে অভিহিত করে আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দেশের সবচেয়ে মেধাবী ডিসিরা কাজ করছেন। তাদের ফ্যাসিস্ট সরকার জনগণকে নিপীড়ন ও অত্যাচার করতে ব্যবহার করেছে। আসিফ নজরুল বলেন, আজকের ডিসি সম্মেলন আমার জন্য নতুন অভিজ্ঞতা। এটা খুব জরুরি ও গুরুত্বপূর্ণ। কারণ তারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন। আইন বাস্তবায়নের ক্ষেত্রে কী কী সমস্যা আছে সেটা তাদের থেকে কেউ ভালো জানেন না। আজকে তারা আমাদের জানিয়েছেন, দেশের যে বালুমহাল আছে সেখান থেকে যারা বালু উত্তোলন করেন তাদের ধরা হলে, তারা খুব দ্রুত জামিন পেয়ে যান। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের কাজ হলো উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। এ ধরনের কিছু বিষয় এসেছে আজকে, তাদের কাছে সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, আমরা তাদের জানিয়েছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন সরকারের অনেক মামলা থাকে, মামলার ক্ষেত্রে আমাদের যে উইং থাকে সেখানে তারা কী কী পদক্ষেপ নিয়েছে সেটা বলেছি। একই সঙ্গে তাদের ডিসি অফিসে যে আদালত রয়েছে সেখানে স্থানসংকুলানের সমস্যা, সেটা নিয়ে কী করা যায় সে কথা বলেছি। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে দেশের সবচেয়ে মেধাবী ডিসিরা কাজ করছেন। রাষ্ট্রের এতবড় একটি রিসোর্সকে ফ্যাসিস্ট সরকার জনগণকে নিপীড়ন করার জন্য, অত্যাচার করার জন্য, তাদের অপকর্ম জায়েজের জন্য ব্যবহার করেছে। তাদের এই শক্তিকে যদি জনগণের সেবার জন্য, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য, ভ‚মি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা সেবা প্রদান করার জন্য কাজে লাগাতে চাই; সেই সক্ষমতা তাদের আছে। তিনি বলেন, আমরা আশা করবো ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক; আমাদের প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনা রয়েছে, সেটাকে জনগণের নিপীড়নে কাজে না লাগিয়ে, সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। এটাই আমার প্রত্যাশা। সেবা দিতে তাদের কী নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, এখানে কোনো ফর্মুলার বিষয় নেই, আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ ছাড়া তাদের আর কোনো কাজই নেই। কাজেই আমাদের শুধু একটা কথা, আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন। তাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে।

office@ukantho.com


Photo

তিন জনের একজন গ্রেফতার, অন্যরা ধরাছোয়ার বাইরে, হেফাজতে থাকা অস্ত্র উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর ধরে কালীগঞ্জের পূর্বাঞ্চলের গণমানুষকে...

Photo

নোয়াখালীতে ট্রাকচাপায় ভাই-বোন শিশু নিহত

এফএনএস: নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা...

Photo

বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়নুল আবেদিন

এফএনএস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয়...

Photo

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সরকারি প্রাথমিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত