শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুড়িগ্রামে ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   07-Aug-2026   42

Photo

এফএনএস: কুড়িগ্রামের রৌমারীতে গলায় কংক্রিটের টুকরা বাঁধা অবস্থায় গোলাপি নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার ঢাকার সাভারের দক্ষিণ রাজাশান ও আইচানোয়াদ্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের মিডিয়া সেল। এর আগে গত ৩০ জুলাই দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর নামক এলাকার একটি ডোবার পানি থেকে গৃহবধূ গোলাপির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামের প্রবাস ফেরত সৈয়দ আলীর স্ত্রী। স্বামীর মামাতো ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বামী এবং বাবার বাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেন। র‌্যাব জানায়, গত বুধবার ঢাকার সাভার এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাসিনুর রহমান (৪৬), ৩নং আসামি আব্দুল মতিন (৪৫) ও ৬নং আসামি রহমত আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব আরও জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেপ্তারে র‌্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের যৌথ আভিযানিক দল গত বুধবার দুপুরে ঢাকা জেলার সাভার থানাধীন দক্ষিণ রাজাশান এলাকায় অভিযান চালায়। এ সময় প্রধান আসামি হাসিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থানাধীন আইচানোয়াদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন ও রহমত আলীকে গ্রেপ্তার করা হয়। রংপুর র‌্যাব-১৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের...

Photo

ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে...

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, দুই নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে বিপুল...

Photo

সীমান্তে অবৈধ অস্ত্র ও চোরাকারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি, চ্যালেঞ্জের মুখে জননিরাপত্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত