সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

উচ্চকন্ঠ   30-Jun-2025   63

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ জুন) দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এর আগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। দুপুর নাগাদ বিশাল গনজমায়েতে পরিণত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান।
শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, শৈলকূপা উপজেলার আহবায়ক রাহাত মিয়া, মহেশপুর উপজেলার আহবায়ক হামিদুর রানা, সদর উপজেলা আহবায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
সংগঠনের জেলা মূখ্য সংগঠক সাজেদুর রহমানসহ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

office@ukantho.com


Photo

মেহেরপুরে প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ

এফএনএস: মেহেরপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের এক তরুণীকে...

Photo

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের দফায় দফায় পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয়...

Photo

বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত