প্রিয় ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে আমবাগান থেকে ৫৯৭ পিস ভায়াগ্রা উদ্ধার আসামি ছাড়াই ভারতীয় ওষুধ জব্দ করল বিজিবি
উচ্চকন্ঠ 05-Oct-2026 14
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫৯৭ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে অভিযানের সময় এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আলমের আমবাগানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯৭ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় মাদকদ্রব্যের মালিক বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ভায়াগ্রা বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
office@ukantho.com